রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 22, 2026
November 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিক্ষাবিদ মার্জিনা হকের মৃত্যুবার্ষিকী পালিত

Published: November 22, 2026 at 01:51 PM
শিক্ষাবিদ মার্জিনা হকের  মৃত্যুবার্ষিকী  পালিত

চাঁপাইনবাবগঞ্জে কল্যাণী মহিলা সংসদের প্রতিষ্ঠাতা সম্পাদক শিক্ষাবিদ মার্জিনা হকের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে শহরের গ্রিনভিউ স্কুল এলাকায় সংগঠনটির মার্জিনা হক মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়।

কল্যাণী মহিলা সংসদ আয়োজিত এ স্মরণসভায় বক্তারা মার্জিনা হকের কর্মময় জীবন, শিক্ষা বিস্তার ও নারী উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তার আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্মরণসভায় বক্তব্য দেন— কল্যাণী মহিলা সংসদের সাধারণ সম্পাদক ও মাসুদ উল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, পোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকা বেগম, সেলিনা হাফিজ ও অ্যাডভোকেট আঞ্জুমান আরাসহ অন্যরা।

উল্লেখ্য, মার্জিনা হক ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং ২০১৯ সালের ২২ নভেম্বর মারা যান।