বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। রিয়েল-টাইম বায়ুর গুণমান সংক্রান্ত তথ্য অনুযায়ী, রবিবার সকালে শহরটির প্রতি ঘণ্টার বায়ুর গুণমান সূচক ৫০০-এর ঘর ছাড়িয়ে গেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর গুণমান পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘আইকিউএয়ার’-এর বৈশ্বিক র্যাঙ্কিং অনুযায়ী, সকাল ৯টা থেকে ১০টার মধ্যে লাহোরের বায়ুর গুণমান স্কোর ছিল ৫৩৮। এই মাত্রাকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা চরম দূষণ এবং বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকির ইঙ্গিত দেয়। তালিকায় লাহোরের পরেই রয়েছে দিল্লি (স্কোর ২০৭), করাচি (১৮০), মুম্বাই (১৭৭) এবং কায়রো (১৬২)। র্যাঙ্কিং অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির তুলনায় লাহোরের দূষণের মাত্রা দ্বিগুণেরও বেশি। দূষণের এই অবনতি কেবল প্রাদেশিক রাজধানী লাহোরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গতকাল রোববার সকালে পাকিস্তানের শহরগুলোর জন্য আইকিউএয়ার-এর করা র্যাঙ্কিংয়ে দেখা যায়, দেশটির সবচেয়ে দূষিত ১০টি শহরের মধ্যে আটটিই পাঞ্জাব প্রদেশের। লাহোর জেলার ‘কাহনা নও’ ৬০৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এরপরই রয়েছে লাহোর (৫৩৮), বাহাওয়ালপুর (৫৩৬), সারগোদা (৩৯২) এবং গুজরানওয়ালা (৩৪৭)। সবচেয়ে দূষিত ১০ শহরের তালিকায় থাকা অন্যান্য শহরগুলো হলো—মুলতান, ডেরা গাজি খান, স্কারদু, ফয়সালাবাদ এবং পেশোয়ার। বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যান অনুযায়ী, ঘরের বাইরে ও ভেতরে—উভয় ধরনের বায়ুদূষণ বিশ্বজুড়ে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ; এর ফলে প্রতি বছর প্রায় ৮১ লাখ মানুষ প্রাণ হারায়। এর মধ্যে কেবল ঘরের বাইরের বাতাসে থাকা ক্ষুদ্র কণাগুলোর (পার্টিকুলেট ম্যাটার) কারণেই ৪৭ লাখ মানুষের মৃত্যু হয়।
শিরোনাম
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে লাহোর
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত
নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু
খেলাপি ঋণ ২০ শতাংশে নামিয়ে আনতে বহুমুখী উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
সরকারের লক্ষ্য ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির : প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়া ও কানাডা রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস
প্রতিপক্ষের মুখে বল ছুড়ে হলুদ কার্ড পেলেন মেসি
নিউক্যাসলের দুই গোলের ধাক্কা সামলে পয়েন্ট পেল আর্সেনাল
টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের
ক্যারিয়ারের শুরুতে কাজের অনিশ্চয়তায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন রাধিকা আপ্তে
Printed on: November 22, 2026
November 22, 2026
আন্তর্জাতিক
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে লাহোর
সর্বশেষ খবর
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত
Nov 22, 2026