রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে লাহোর ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু খেলাপি ঋণ ২০ শতাংশে নামিয়ে আনতে বহুমুখী উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের সরকারের লক্ষ্য ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ও কানাডা রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস প্রতিপক্ষের মুখে বল ছুড়ে হলুদ কার্ড পেলেন মেসি নিউক্যাসলের দুই গোলের ধাক্কা সামলে পয়েন্ট পেল আর্সেনাল টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের ক্যারিয়ারের শুরুতে কাজের অনিশ্চয়তায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন রাধিকা আপ্তে
Printed on: November 22, 2026
November 22, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

Published: November 22, 2026 at 12:04 PM
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

ভারতের গুজরাটের কচ্ছ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ ও তিন শিশু রয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভুজ-খাভড়া জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। মরুভূমি সংলগ্ন নির্জন এলাকা দিয়ে ভুজের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি গাড়ি। এ সময় বিপরীত দিক থেকে খাভড়ার দিকে আসছিল একটি ট্রেলার। একপর্যায়ে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীবাহী গাড়িটি দুমড়েমুচড়ে দুই ভাগ হয়ে যায়। এতে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। জানা গেছে, নিহতরা ভারতের উত্তরাখণ্ড থেকে কচ্ছ ভ্রমণে গিয়েছিলেন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। ঘটনাস্থলে পাঠানো হয় একাধিক অ্যাম্বুলেন্সও। তবে গাড়িতে থাকা সাতজনের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভুজের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন সৌরভ সিং নেগি (৩০), তার স্ত্রী সবিতা (৩০) এবং তাদের তিন মাস বয়সী শিশুকন্যা সিভিকা। এ ছাড়া রয়েছেন রাজেশ সিং রাওয়াত (৩৫) ও তার সাত বছর বয়সী মেয়ে। নিহত অন্য নারী রিঙ্কি গোসাই (৩০) এবং তার চার বছর বয়সী মেয়ে ভামিকাও রয়েছেন। তাদের সবার বাড়ি ভারতের উত্তরাখণ্ডের গাড়ওয়াল এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তিরা ভুজে কর্মরত এক ভারতীয় সেনাসদস্যের পরিবারের সদস্য ও স্বজন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর কর্মকর্তারাও হাসপাতালে পৌঁছান এবং নিহতদের পরিবারের বিষয়ে খোঁজখবর নেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিশেষ করে ট্রেলারচালকের ভূমিকা ও দুর্ঘটনার সময়কার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, কচ্ছের খাভড়া নবায়নযোগ্য জ্বালানি পার্ক সংলগ্ন সড়কে গত ৯ অক্টোবরও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনাতেও সাতজনের মৃত্যু হয়। এক মাসের ব্যবধানে একই এলাকায় আবারও সাতজনের প্রাণহানির ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।