রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 22, 2026
November 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিসিকে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Published: November 22, 2026 at 01:40 PM
বিসিকে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)’র জেলা কার্যালয়ের আয়োজনে ৫ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’র  উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে বিসিকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। 

তিনি তার বক্তব্যে জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই সেক্টরের গুরুত্ব, শিল্পনীতি ২০২২ এবং সিএমএসএমই খাতের উন্নয়নে বিসিক, বিটিআইসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা ও অবদান তুলে ধরেন। তিনি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের অবদানের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম। সূচনা বক্তব্য দেন— বিসিক সম্প্রসারণ কর্মকর্তা ও শিল্পনগরী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহা. আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোসা. আফরোজা খাতুন।

নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এই প্রশিক্ষণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।