রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 22, 2026
November 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়েরও মৃত্যু

Published: November 22, 2026 at 01:37 PM
শিবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়েরও মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মাকে বাঁচাতে গিয়ে মেয়েরও মৃত্যু হয়। রবিবার সকাল ৭ টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) ও তার মেয়ে লিমু খাতুন (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির সামনে দোকানের গেট খুলতে গিয়ে নিরাপত্তার জন্য স্থাপিত লোহার রডে হাত দেন মিলি। এ সময় রডে বিদ্যুৎ থাকায় স্পৃষ্ট হন তিনি। মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে মেয়ে লিমু তাকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টায় দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনার স্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।