রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 22, 2026
November 22, 2026
ভোলাহাট
ভোলাহাট

বিজিবির অভিযানে ভোলাহাটে এস্কাফ সিরাপ ও মদ জব্দ

Published: November 22, 2026 at 01:41 PM
বিজিবির অভিযানে ভোলাহাটে  এস্কাফ সিরাপ ও মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে এস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ করা হয়েছে। রবিবার উপজেলার চামুসা গ্রামের একটি আমবাগান থেকে এগুলো জব্দ করা হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু এই তথ্য জানান। 

তিনি আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ৫৯ বিজিবির চামুসা বিওপির একটি টহল দল সীমান্তবর্তী গ্রাম ভোলাহাট ইউনিয়নের চামুসা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। এসময় ৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশী মদ জব্দ করে। তিনি আরো জানান, আমবাগানটি সীমান্ত পিলার ১৯৬/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। 

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।