বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
May 25, 2026
নাচোল
নাচোল

নাচোলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার একজন গ্রেপ্তার

Published: May 25, 2026 at 11:39 AM
নাচোলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশন বাজার থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ| চুরির সঙ্গে জড়িত থাকার অভিযাযোগে মো. জিহাদ হোসেন (২০) নামের একজনকে গ্রেপ্তারের পর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়| 

গ্রেপ্তার হওয়া জিহাদ শিবগঞ্জ উপজেলার আইড়ামারি গ্রামের মো. সোবহান আলী ওরফে সাবানের ছেলে|

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন| 

তিনি বলেন, গত ২২ মে মোটরসাইকেলের মালিক নাচোল রেলস্টেশন বাজারের ছাগল হাটের উত্তর পাশে তার টিভিএস মোটরসাইকেলটি রেখে ছাগল ক্রয় করতে যান| বিকাল সাড়ে ৪টার দিকে ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই| এসময় স্থানীয় লোকজনের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেন| খোঁজাখুঁজির একপর্যায়ে স্টেশন বাজারের পাশে একটি সিসি ক্যামেরায় দেখতে পান তদন্তপ্রাপ্ত আসামি মোটরসাইকেলটি চুরি করে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের দিকে পালিয়ে যাচ্ছে| পরে তিনি নাচোল থানায় মামলা দায়ের করেন| মামলাটি রাত ১২টা ৫ মিনিটে রুজু হয়| এসময় সিসি ফুটেজটি বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আইড়ামারি গ্রামে অভিযান চালিয়ে রাত সোয়া ৩টার দিকে নিজ বাড়ি থেকে জিহাদকে গ্রেপ্তার করা হয়| তার দেয়া তথ্য মোতাবেক পরে ভোর ৫টার দিকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়| জিহাদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে|