রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 24, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে গরু বহনকারী ভুটভুটি উল্টে চালক নিহত

Published: May 24, 2026 at 01:50 PM
শিবগঞ্জে গরু বহনকারী ভুটভুটি  উল্টে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরু বহন করা নিজের ভুটভুটি উল্টে সজিব আলী (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন| গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার খড়িয়াল এলাকায় রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে| 

নিহত সজিব খড়িয়াল গ্রামের এনামুল হকের ছেলে| 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার কিছু আগে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল এলাকায় রাস্তার ওপর নিযন্ত্রণ হারিয়ে গরু বহনকারী ভুটভুটিটি উল্টে যায় এবং চালক গাড়ির নিচে চাপা পড়ে আহত হন| এসময় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন|