রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 22, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published: May 22, 2026 at 02:14 PM
শিবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক  নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ| শুক্রবার বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা মহল্লার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়|

ইমন আহমেদ পায়েল পিঠালিতলা মহল্লার মোহা. আশরাফুল হক সিলু ওরফে সিলু মোহরিলের ছেলে| তিনি পৌর ছাত্রলীগের (অন্তর্বর্তী সরকারের সময় নিষিদ্ধ ঘোষিত) সহ-সাধারণ সম্পাদক ছিলেন|

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে

বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে| মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়| ওসি বলেন, ইমন আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো ঘটনা আছে তা নিশ্চিত নয়| মরদেহের ময়না তদন্ত শেষে বিষয়টি বোঝা যাবে| 

শুক্রবার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি জানান ওসি মতিউর রহমান| তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে| তবে ময়না তদন্ত রিপোর্টে হত্যার কোনো আলামত পাওয়া গেলে তখন মামলা হবে|