রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 22, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে : শিবগঞ্জে বিএনপির মতবিনিময় সভায় ড. সাইমুম

Published: May 22, 2026 at 02:13 PM
তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে : শিবগঞ্জে বিএনপির মতবিনিময় সভায় ড. সাইমুম

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের আগমনে চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে|

শুক্রবার বিকেল ৪টায় শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়|

সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আশরাফুল হক|

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী এবং শিবগঞ্জের কৃতী সন্তান ড. সাইমুম পারভেজ|

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন|

প্রধান অতিথির বক্তব্যে ড. সাইমুম পারভেজ বলেন, “দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে| পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি|” তিনি আরো বলেন, “তরুণ সমাজকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে|”

পৌর যুবদলের যুগ্ম আহবায়ক  আবুল বাসার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহা. শরিফুল ইসলাম শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. সাইমুম পারভেজ আরো বলেন, গত সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি খ্যাত  চাঁপাইনবাবগঞ্জের  সবগুলো আসন হারানোর কারণগুলো খুঁজে বের করতে হবে| তৃণমূল নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে আন্তরিকভাবে আমাদের মিশতে হবে এবং নারীদের যথাযথ মূল্যায়ন ও সম্মান করতে হবে সর্বোপরি তারেক রহমানের  নেতৃত্বে বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে হবে|

জামায়াতের সমালোচনা করে তিনি আরো বলেন নির্বাচনের আগে জামায়াত কৃষি, ফ্যামিলি কার্ড এসব নিয়ে মশকরা করলেও এখন তারা বিএনপির মন্ত্রীদের কাছে ধরনা দিচ্ছে এবং তাদের সাথে ছবি তুলতে ব্যকুল হয়ে উঠেছে| তাদের উচিত বিএনপির দেশগড়ার  উদ্যোগ গুলোকে ¯^াগত জানানো এবং কৃতজ্ঞতা প্রকাশ করা|

সভায আরো বক্তব্য দেন, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম প্রমুক নেতৃবৃন্দ| এ সময় উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ বাবু,  পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুশেলসহ উপজেলা , পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দলীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন|

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়|