রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 21, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

খাদ্য ব্যবস্থায় বৈচিত্র্য আনছে পার্টনার প্রকল্প : শিবগঞ্জে অনুষ্ঠিত কংগ্রেসে আলোচকগণ

Published: May 21, 2026 at 02:10 PM
খাদ্য ব্যবস্থায় বৈচিত্র্য আনছে পার্টনার প্রকল্প : শিবগঞ্জে অনুষ্ঠিত কংগ্রেসে আলোচকগণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে| ২০২৫-২৬ অর্থবছরের কৃষি বিভাগের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়| 

বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা হলরুমে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী|

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে আলোচনা করেন—রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান, পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল লতিফ, উপজেলা সমবায় অফিসার মো. মাহবুবুর রহমান আরিফসহ অন্যরা| কংগ্রেসে সূচনা বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া|

কংগ্রেসে আলোচকরা জানান, পার্টনার প্রকল্পের উদ্দেশ্য হলো, বাংলাদেশের কৃষি-খাদ্য ব্যবস্থায় ˆবচিত্র্যকরণ, খাদ্য নিরাপত্তা, উদ্যোক্তা এবং জলবায়ু স্থিতিস্থাপকতাকে উৎসাহিত করা| এর উন্নয়নমূলক উদ্দেশ্য অর্জনের জন্য, পার্টনার তিনটি ফলাফল ক্ষেত্রে গুরুত্ব দেয়| এগুলো হুলো টেকসই ও পুষ্টিকর খাদ্য উৎপাদনকে উৎসাহিত করা; মূল্য শৃঙ্খল বরাবর উদ্যোক্তা এবং পরিষেবাগুলোতে প্রবেশাধিকার বৃদ্ধি করা; এবং কৃষি রূপান্তরের জন্য প্রতিষ্ঠান ও নীতিমালার আধুনিকীকরণ|

কংগ্রেসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মাঠ পর্যায়ে বাস্তবায়িত পিএফএস এর কৃষকগণ, নন পিএফএস কৃষকগণ, উপসহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন|