মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনদের সঙ্গে সংলাপ মনাকষায় ৫৩ বিজিবির অভিযানে ৮ মোবাইল ফোন সেটসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি : সিডিউল রেট বাড়ানোর দাবিতে ঠিকাদার সমিতির স্মারকলিপি শিবগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী
Printed on: July 28, 2026
May 21, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

সোনামসজিদ সীমান্তে নেশাজাতীয় সিরাপ জব্দ

Published: May 21, 2026 at 01:58 PM
সোনামসজিদ সীমান্তে নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি| গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই অভিযান চালানো হয়| 

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির নায়েক মো. রায়হানুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে অভিযান চালায়| স্থানটি হচ্ছে সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতের ইঞ্চি আমবাগান এলাকা| অভিযানে টহল দল মালিকবিহীন ১৮৫ বোতল ফেনসিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়|

৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে|