বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
May 20, 2026
নাচোল
নাচোল

আবারো নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এমপি মিজানুরের

Published: May 20, 2026 at 01:55 PM
আবারো নাচোল উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন  এমপি মিজানুরের

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আবারো পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান| গতকাল বুধবার সকাল ৯টায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন তিনি| 

এমপি মিজানুর রহমান হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নেন| এছাড়া রোগীদের দেওয়া সরকারি খাবার নিজে খেয়ে দেখেন| এসময় তিনি খাবারের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন|

এসময় উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমির মনিরুল ইসলাম ও পৌর নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম, প্রবীণ শিক্ষক সাইদুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ|

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্যের বিশেষ তৎপরতায় চিকিৎসা সেবার মানে পরিবর্তন এসেছে| এরই মধ্যে তিনি ব্যক্তিগত তহবিল থেকে হাসপাতালের ল্যাবরেটরির জন্য উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারিসহ একটি আইপিএস দিয়েছেন| এছাড়া পৌর আমির মনিরুল ইসলামের সৌজন্যে হাসপাতালে একটি আধুনিক এক হাজার লিটার পানির ট্যাংক স্থাপন করা হয়েছে, যা দীর্ঘদিনের সুপেয় পানির সংকট অনেকটা দূর করবে| সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংসদ সদস্যের নিয়মিত ও নিবিড় যোগাযোগের ফলে হাসপাতালে এখন জরুরি ‘এআরভি’ জলাতঙ্ক প্রতিরোধী এবং ‘এএসভি’ সাপে কাটার প্রতিষেধক ভ্যাকসিন নিয়মিত পাওয়া যাচ্ছে|

এদিকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফারহানা নবী যোগদানের পর থেকেই হাসপাতালের সার্বিক পরিবেশে পরিবর্তন এসেছে বলে অনেকেই জানিয়েছেন| বিশেষ করে রোগীদের বেড, রুম এবং ওয়াশরুম শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন|

সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান জানান, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট— এই তিন উপজেলার প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর| হাসপাতালের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন|