মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনদের সঙ্গে সংলাপ মনাকষায় ৫৩ বিজিবির অভিযানে ৮ মোবাইল ফোন সেটসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি : সিডিউল রেট বাড়ানোর দাবিতে ঠিকাদার সমিতির স্মারকলিপি শিবগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী
Printed on: July 28, 2026
May 20, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

Published: May 20, 2026 at 01:52 PM
ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম  স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে|

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে| তবে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টধারী যাত্রীদের জন্য ইমিগ্রেশন সেন্টার ও সংশ্লিষ্ট  বিভাগ খোলা থাকবে|

বুধবার সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জুন বুধবার থেকে বন্দরের ¯^াভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে| তবে এই সময়ের মধ্যে যাত্রী (পাসপোর্টধারী) যাতায়াত ও কাস্টমস সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে|

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে|