মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 22, 2026
May 19, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

সোনামসজিদ স্থলবন্দর : টানা ১৭ দিন বন্ধ থাকার পর পাথর আমদানি শুরু

Published: May 19, 2026 at 01:51 PM
সোনামসজিদ স্থলবন্দর : টানা ১৭ দিন বন্ধ থাকার পর পাথর আমদানি শুরু

টানা ১৭ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারো পাথর আমদানি শুরু হয়েছে| মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেড় শতাধিক পাথরবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করেছে| 

এ তথ্য নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম| 

এর আগে স্থলবন্দরে এলসি ভ্যালু বৃদ্ধির প্রতিবাদে গত ২ মে থেকে ১৮ মে পর্যন্ত টানা ১৭ দিন পাথর আমদানি বন্ধ ছিল| মঙ্গলবার সকালে উভয় দেশের আমদানি ও রপ্তানিকারক নেতাদের মধ্যে অনলাইন ˆবঠক হয়| ˆবঠক শেষে পাথরের টনপ্রতি শুল্কায়ন মূল্য ১৪ ডলারে সমঝোতা হয়| 

সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, বিগত দিনে প্রতি টন পাথর সর্বোচ্চ ১৩ ডলার এলসিতে আমদানি করা হতো| তবে হঠাৎ করে ভারতীয় কর্তৃপক্ষ এলসি ভ্যালু দুই ডলার বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করায় ক্ষোভে আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা| 

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত দেড় শতাধিক পাথরবাহী ভারতীয় ট্রাক বন্দরে এসেছে|