মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনদের সঙ্গে সংলাপ মনাকষায় ৫৩ বিজিবির অভিযানে ৮ মোবাইল ফোন সেটসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি : সিডিউল রেট বাড়ানোর দাবিতে ঠিকাদার সমিতির স্মারকলিপি শিবগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী
Printed on: July 28, 2026
May 19, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ১৮০০ কেজি পলিথিন জব্দ করেছে পুলিশ

Published: May 19, 2026 at 01:35 PM
শিবগঞ্জে ১৮০০ কেজি পলিথিন জব্দ করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ হাজার ৮০০ কেজি পলিথিন জব্দ করেছে পুলিশ| গত সোমবার শিবগঞ্জ পৌরসভার গোয়ালপাড়া এলাকা থেকে পলিথিনগুলো জব্দ করা হয়| 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন| 

তিনি আরো জানান, সোমবার এসআই গোপাল চন্দ্র মন্ডলসহ পুলিশের একটি দল শিবগঞ্জ থানা এলাকায় দায়িত্ব পালনের সময় পলিথিনের বিষয়টি জানতে পারে| গোয়ালপাড়া পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক কৌশলে পালাবার চেষ্টা করে| কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে| এরপর একটি মিনি ট্রাকের মধ্যে থেকে ৬০ বস্তা অবৈধ নিষিদ্ধ পলিথিন যার ওজন ১ হাজার ৮০০ কেজি জব্দ করা হয়| এ ঘটনায় নাটোর জেলার সিংড়া উপজেলার আতাইকুলা পূর্বপাড়া (গোরস্থান সংলগ্ন) এলাকার মৃত ফয়জাল প্রামানিকের ছেলে মো. মিলন প্রামানিক (৩৯)কে আটক করা হয়|  

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা রজু করা হয়েছে|