বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
May 18, 2026
নাচোল
নাচোল

নাচোলে ব্যস্ত দিন পার করলেন বিভাগীয় কমিশনার

Published: May 18, 2026 at 02:12 PM
নাচোলে ব্যস্ত দিন পার করলেন  বিভাগীয় কমিশনার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সোমবার ব্যস্ত দিন পার করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ| বিকেল ৫টায় তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন| উপজেলা পরিষদের মিনি হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| 

সভায় সাংবাদিকরা এলাকার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা তুলে ধরলে বিভাগীয় কমিশনার সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন| 

মতবিনিময় সভায় যোগদানের আগে দুপুরে বিভাগীয় কমিশনার নাচোলের রাওতাড়ায় অবস্থিত ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী রানী ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন| সেখানে তিনি সংগ্রহশালার রক্ষণাবেক্ষণ ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে খোঁজখবর নেন|

পরে বিকেল ৪টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে অনুষ্ঠিত নাচোলের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় শীর্ষক উন্মুক্ত আলোচনায় অংশ নেন| এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ বলেন, উপজেলাকে সম্পূর্ণ মাদক ও দুর্নীতিমুক্ত করতে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে| এছাড়া চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি| সরকারি দপ্তরগুলো যাতে  স্বচ্ছতা ও স্বাচ্ছন্দ্যে উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে পারে, সেজন্য সবার সহযোগিতা কামনা করেন বিভাগীয় কমিশনার|

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ|

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন| 

মুক্ত আলোচনায় মাদক, বাল্যবিয়ে, ধর্ষণ, খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ, সন্ত্রাস ও নাশকতা, ডাকাতি, চোরাকারবারি, ছিনতাই, রাস্তাঘাট, স্বাস্থ্য সেবা, সরকারি জমিজমা সংক্রান্ত, পানি সরবরাহ, সার, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিথিরা|