বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
May 17, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপ জব্দ

Published: May 17, 2026 at 02:12 PM
শিবগঞ্জে   নেশাজাতীয়   সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দৌলতবাড়ী গ্রাম এলাকার বিলভাতিয়ায় অভিযান চালিয়ে নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি| জানা গেছে, রবিবার ভোর রাতে বিলভাতিয়া বিওপির হাবিলদার মো. নওশাদ আলীর নেতৃত্বে একটি টহল দল এই অভিযান চালায়| জায়গাটি সীমান্ত পিলার ১৯০/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতরে| অভিযানে টহল দল মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ফেনসিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে|

জব্দকৃত নেশাজাতীয় সিরাপগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে| 

৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন|