বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
May 15, 2026
নাচোল
নাচোল

নাচোলে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের অধিকার আদায়ে মতবিনিময় সভা

Published: May 15, 2026 at 01:58 PM
নাচোলে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের অধিকার আদায়ে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সন্তানদের অধিকার আদায়ের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে|

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়|

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন|

এসময় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম| বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জজকোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান বুলেট|

আরো বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ˆচতন্য দেব বর্মন, বাসুদেব বর্মন, বিপেন মাহত, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মোবারক রেজা ও রোজী শাহানাজ|

এছাড়াও মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন|

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা ও সন্তানরা তাদের অধিকার আদায়ের দাবি তুলে ধরে বলেন| দাবিগুলোর মধ্যে রয়েছে; 

(১) নাচোল উপজেলা চত্বরে ৭জন বীরশ্রেষ্ঠ স্মৃতি স্তম্ভের পাশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সম¤ি^ত তালিকা অনুসারে ৪৫জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতি ও নাম ফলক নির্মাণ করতে হবে|

(২) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের কাছে হস্তান্তর করতে হবে|

(৩) জেলা পরিষদ এর জায়গায় মুক্তিযোদ্ধাদের নিজ অর্থায়নে ˆতরিকৃত মুক্তিযোদ্ধা সংসদ ভবন নতুন করে লিজের মাধ্যমে চাবি বুঝিয়ে দিতে হবে|

(৪) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধা ও সন্তানদের সকল সাংগঠনিক কাজ পরিচালনা করার জন্য যাচাই বাছাই করে ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করে দিতে হবে|

(৫) উপজেলার বিআরডিবি/আরডিও অফিসে বরাদ্দকৃত ৯ লক্ষ ৮০ হাজার টাকার ঋণ ¯^চ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে শুধুমাত্র নাচোল উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণের ব্যবস্থা করতে হবে|

(৬) উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি শুধুমাত্র নাচোল উপজেলার মুক্তিযোদ্ধাদের মাধ্যমে গঠন করতে হবে এবং সরকারি পুকুর লিজের সহযোগিতা প্রদান করতে হবে|