মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 22, 2026
May 13, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতামূলক কর্মসূচি

Published: May 13, 2026 at 01:58 PM
শিবগঞ্জে স্তন   ক্যান্সার নিয়ে   সচেতনতামূলক  কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বুধবার স্তন ক্যান্সার বিষয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে| কানসাটের পুকুরিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অব ঢাকা ব্লুয় এবং রোটারী ক্লাব অব এপিং| 

‘অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ব্রেস্ট ক্যান্সার’ শীর্ষক এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল— নারীদের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা|

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অস্ট্রেলিয়া থেকে আগত ডা. রেজাউল করিম ও ডা. রাকিবা করিম| 

ঢাকা থেকে অংশ নেন— হায়দার আলী চৌধুরী, রাসেল জসিম উদ্দিন এবং ডা. ফাতেমা আক্তার|

আয়োজকরা জানান, নারীদের ¯^াস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে এবং স্তন ক্যান্সার সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে| 

অনুষ্ঠানে নারী, শিক্ষার্থীরা ছাড়ও স্থানীয়রা অংশ নেন|