মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 22, 2026
May 11, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জ আগুনে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে সহায়তা

Published: May 11, 2026 at 02:17 PM
শিবগঞ্জ আগুনে   ক্ষতিগ্রস্ত এক   পরিবারকে  সহায়তা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ৭ ন¤^র ওয়ার্ডের খোতনাআলী মাঠ এলাকায় বিদ্যুতের তার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গাজলুর রহমানকে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন| সোমবার সকালে তাকে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ দেয়া হয়| 

উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম নিজে উপস্থিত হয়ে এই সহযোগিতা প্রদান করেন| এসময় তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে|

উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে হঠাৎ বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে| এতে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়| আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি|

ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত গাজলুর রহমানকে তাৎক্ষণিক এই সহায়তা প্রদান করা হয়|