মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 22, 2026
May 09, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Published: May 09, 2026 at 02:29 PM
শিবগঞ্জে বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিবগঞ্জ সাহিত্য মঞ্চ।

শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনের সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়।

কবিতা পাঠ করেন করিমোল্লাহ, নিয়ামত আলী, শূন্য সেলিম, রেখা রানী মনিগ্রাম। নৃত্য পরিবেশন করেন শিশুশিল্পী ফাতেমা কিবরিয়া।

সভাপতিত্ব করেন সাহিত্য মঞ্চের সহসভাপতি সাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ।

অনুষ্ঠানে ওসি মতিউর রহমান কবিতাও আবৃত্তি করেন।

আলোচনায় অংশ নেন-শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজদ্দৌলা, রয়্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদ রানা।

শুভেচ্ছা বক্তব্য দেন সাহিত্য মঞ্চের অর্থ সম্পাদক ও শিবগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক গোলাম মোস্তফা মামুন। রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর প্রবন্ধ পাঠ করেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক সাহেদ আল মামুন। সঞ্চালনায় ছিলেন সাহিত্য মঞ্চের সহ-সম্পাদক আল বশরী সোহান।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল উপজেলা শিল্পকলা অ্যাকাডেমি ও সবুজবাংলা অ্যাকাডেমি।