সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 21, 2026
August 03, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ আটক ১

Published: August 03, 2026 at 02:23 PM
৫৯ বিজিবি’র অভিযানে  শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ  আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. আব্দুস সালাম (৪০) নামের একজনকে আটক করেছে ৫৯ বিজিবি। গত রবিবার সন্ধ্যা ৬টায় সীমান্ত মেইন পিলার ১৮৪ হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ অভিযান চালিয়ে ইয়াবাসহ সালামকে আটক করা হয়। 

সোমবার সকালে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। 

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকা শাহাবাজপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে অভিযান চালায়। এই সময় টহল দল আব্দুস সালামকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে। পাশাপাশি তার সাথে থাকা একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা, মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।