সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 21, 2026
August 03, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে জব্দ এস্কাফ সিরাপ

Published: August 03, 2026 at 02:22 PM
শিবগঞ্জ সীমান্তে জব্দ এস্কাফ সিরাপ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি। গত রবিবার সন্ধ্যায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে চালানো অভিযানকালে এই সিরাপ জব্দ করা হয়।  

রবিবার রাতেই ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি আরো জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মনোহরপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপগুল্যো শিবগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করছে।