সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 21, 2026
August 03, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ ঢুকেছে ১২ ট্রাক

Published: August 03, 2026 at 02:19 PM
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে   কাঁচামরিচ ঢুকেছে ১২ ট্রাক

দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে প্রায় এক বছর পর ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রথম দিনে ১২টি ট্রাকে ৩৫ মেট্রিক টন কাঁচামরিচ এসেছে। 

এর ফলে বাজারে কাঁচামরিচের দামের ঝাঁজ কমতে পারে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২টি ট্রাক ৩৫ মেট্রিক টন কাঁচামরিচ নিয়ে বন্দরে প্রবেশ করে। 

জানা গেছে, বর্ষা ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে এই পণ্যটির দাম বেড়েছে। দেশের বিভিন্ন জায়গায় ২৮০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচামরিচ। দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে তাই কাঁচামরিচের আমদানির অনুমতি দেয় সরকার।

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেট সবজি বাজারের বিক্রেতা আব্দুর রশিদ বলেন- সোমবার কাঁচামরিচ পাইকারি বিক্রি হয়েছে ২৪০ টাকা এবং খুচরা বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০ টাকা। যা এক সপ্তাহ ধরেই অপরিবর্তিত রয়েছে। 

সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৭৭টি প্রতিষ্ঠান ২৮ হাজার ৯৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে। 

তিনি আরো বলেন, এর আগে সবশেষ ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল।