সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 21, 2026
July 28, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

মনাকষায় ৫৩ বিজিবির অভিযানে ৮ মোবাইল ফোন সেটসহ আটক ২

Published: July 28, 2026 at 02:29 PM
মনাকষায় ৫৩ বিজিবির অভিযানে  ৮ মোবাইল ফোন সেটসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮টি ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করেছে ৫৩ বিজিবি| একইসাথে দুজনকে আটক করা হয়| এসময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়| 

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মনাকষা গ্রামে অভিযান চালিয়ে মোবাইল ফোন সেটসহ দুজনকে আটক করা হয়| 

আটককৃতরা হলেন— উপজেলার পারচৌকা গ্রামের আবুল কালামের ছেলে শাহিন আলম (২০) ও বেলাল উদ্দিনের ছেলে মাহফুজ (১৭)| 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন| 

তিনি আরো জানান, ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল মঙ্গলবার সকাল ৯টায় মনাকষা মাস্তানমোড় এলাকায় অভিযান পরিচালনা করে| এসময় শাহিন আলম ও মাহফুজকে আটক করে এবং তাদেরর কোমরে লুকিয়ে রাখা ৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে| একইসাথে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়|

তিনি আরো জানান, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে তিনজন আসামিসহ ৬৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে ৫৫টি ও থানায় ১১টি জমা করেছে|

লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং পুশইন প্রতিরোধ, মাদক চোরাচালান প্রতিরোধসহ যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে|