সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 21, 2026
July 28, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত

Published: July 28, 2026 at 02:26 PM
শিবগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি  সংঘর্ষে এক যাত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (৬২) নামের এক যাত্রী নিহত হয়েছেন| এ ঘটনায় দুই গাড়ির আরো ৭ জন যাত্রী আহত হয়েছেন| মঙ্গলবার সকালে শিবগঞ্জ-মনাকষা সড়কে এ দুর্ঘটনা ঘটে|

নিহত সাইদুর রহমান শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত কায়েস আলী মন্ডলের ছেলে|

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, সকালে শিবগঞ্জ-মনাকষা সড়কের মোস্তফার তুলা কারখানার সামনে দুটি অটোচার্জার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়| এতে সাইদুরসহ ৭ জন যাত্রী গুরুতর আহত হয়| পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন| দুর্ঘটনায় আহত অপর ৭ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে| এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি|