সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 21, 2026
July 27, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

সীমান্তের বেকার যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং কোর্স চালু

Published: July 27, 2026 at 02:23 PM
সীমান্তের বেকার যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং কোর্স চালু

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকার বেকার যুবকদের চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন| তাদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে|

সোমবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে’ এ কার্যক্রমের উদ্বোধন করা হয়| 

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, এ কেন্দ্রের মাধ্যমে প্রথম পর্যায়ে মোবাইল সার্ভিসিং বিষয়ে সীমান্ত এলাকার ২৫ জন বেকার যুবককে এক মাসব্যাপী মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ত্রুটি নির্ণয়, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হবে|

তিনি বলেন, সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য| তিনি জানান, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে|

তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির প্রত্যাশা, এ প্রশিক্ষণ কর্মসূচি সীমান্তবর্তী এলাকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে|

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন|