সুস্থ জীবনযাপন শুধু রোগমুক্ত থাকার বিষয় নয়| শরীর ও মন ভালো রাখতে প্রয়োজন নিয়মিত কিছু ভালো অভ্যাস| যেমন সঠিক খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত ব্যায়াম এবং ভালো ঘুম-এসব ছোট ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে বড় ভূমিকা রাখে| বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রায় কিছু অভ্যাস যোগ করলে অনেক ধরনের স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব-
ওজন নিয়ন্ত্রণে রাখুন
শরীরের জন্য উপযুক্ত ওজন বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ| অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপ, হৃদ&রোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে| তবে শুধু ওজনের সংখ্যা নয়, বয়স, শরীরের গঠন ও সামগ্রিক স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে|
পুষ্টিকর খাবার খান
শরীর সুস্থ রাখতে প্রয়োজন সুষম খাবার| খাবারের তালিকায় রাখতে পারেন- ভিটামিনসমৃদ্ধ খাবার, খনিজ উপাদান, আঁশযুক্ত খাবার, শস্যজাতীয় খাবার, বাদাম, কম চর্বিযুক্ত প্রোটিন ও কম চর্বিযুক্ত দুধজাত খাবার|
প্রক্রিয়াজাত খাবার কমান
প্যাকেটজাত ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারে সাধারণত বেশি লবণ, চিনি ও চর্বি থাকে| এসব খাবার নিয়মিত খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে| বিশেষ করে চিপস, মিষ্টি জাতীয় খাবার, কোমল পানীয় ও অতিরিক্ত চিনিযুক্ত খাবার কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়|
পর্যাপ্ত পানি পান করুন
শরীরের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়| পর্যাপ্ত পানি পান করলে- মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো থাকে, হজমে সহায়তা করে| এছাড়াও শরীরে শক্তি বজায় থাকে ও কিডনির সমস্যা কমাতে সাহায্য করে| সাধারণভাবে দিনে প্রায় ৮ গ্লাস পানি পান করার লক্ষ্য রাখা যেতে পারে|
নিয়মিত ব্যায়াম করুন
শারীরিক কার্যক্রম শরীরকে সক্রিয় রাখে| নিয়মিত ব্যায়াম করলে মন ভালো থাকে, পেশি শক্ত হয় এবং ঘুম ভালো হয়| সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করার চেষ্টা করা উচিত|
পর্যাপ্ত ঘুমান
ভালো ঘুম শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ| ঘুমের সময় শরীর শক্তি ফিরে পায়| এ সময়ের মধ্যে পেশি মেরামত করে, মস্তিস্ককে শান্ত রেখে স্মৃতি ঠিক রাখে| এও মনে রাখা উচিৎ, প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করা উচিত|
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে অনেক রোগ শুরুতেই শনাক্ত করা সম্ভব| চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও টিকা নেওয়া সুস্থ থাকার গুরুত্বপূর্ণ অংশ|
বলে রাখা, সুস্থ জীবন কোনো একদিনের সিদ্ধান্ত নয়| প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই ˆতরি করে দীর্ঘ ও সুস্থ জীবন|