শনিবার ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : গোমস্তাপুরে অবহিতকরণ বিষয়ে সভা চাঁপাইনবাবগঞ্জে হোন্ডা ম্যাংগো ফেস্টে বাইকারদের মিলনমেলা চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৫ জন ভর্তি ৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয়সিরাপ এস্কাফ জব্দ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে রবিবার ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নাচোলে সেলাইমেশিন ও বাইসাইকেল বিতরণ
Printed on: June 27, 2026
June 27, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : গোমস্তাপুরে অবহিতকরণ বিষয়ে সভা

Published: June 27, 2026 at 03:31 PM
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : গোমস্তাপুরে অবহিতকরণ বিষয়ে সভা


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে| শনিবার সকালে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়|

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচও) ডা. আব্দুল হামিদ| ¯^াস্থ্য অধিদপ্তরের জন¯^াস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও গোমস্তাপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন উপজেল ¯^াস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুস সামাদ, মেডিকেল অফিসার ডা. আব্দুল আলিম|

অবহিতকরণ সভায় ইউএইচও ডা. আব্দুল হামিদ জানান, এবার গোমস্তাপুর উপজেলায় প্রায় ৩৭ হাজার ৪৫১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| এর মধ্যে ৬ থেকে ১২ মাস বয়সী ৪ হাজার ৬৬৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ৭৮৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে| 

আজ রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি|