বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে রবিবার ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নাচোলে সেলাইমেশিন ও বাইসাইকেল বিতরণ নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ৩৪২ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন : গ্রেপ্তার এক, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু দুই বছর পর রবিবার থেকে ভারতের পর্যটক ভিসা চালুর ঘোষণা ভেনেজুয়েলায় মানবিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র : মার্কো রুবিও ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে : ইউএসজিএস
Printed on: June 25, 2026
June 25, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

Published: June 25, 2026 at 01:19 PM
গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে মো. তামিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে| বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাদেরাবাদ ঘুনটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে|

মারা যাওয়া তামিম রহনপুরের হুজরাপুর ভাংড়ি পট্টি এলাকার মো. ইব্রাহিম আলীর ছেলে|

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু তামিম কয়েকদিন আগে নাদেরাবাদ ঘুনটি এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে| দুপুরে বাড়ির পাশে পুনর্ভবা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়| পরিবারের লোকজন নদীতে খোঁজাখুজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়| খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে নদী থেকে উদ্ধার করে|

পরে তাকে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন|

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন|