রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 23, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

Published: June 23, 2026 at 02:07 PM
গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী গণসচেতনতা ও সততা প্রতিষ্ঠার লক্ষে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| 

প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে| এতে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে| শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বিজয়ী বিদ্যালয়ের দলনেতা আফিফা ইয়াসমিন| 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন| অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী| বিশেষ অতিথির বক্তব্য দেন— সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা; দুর্নীতি দমন কমিশন, সমšি^ত জেলা কার্যালয় রাজশাহীর কোট পরিদর্শক জাহিদুল ইসলাম| 

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন রহনপুর পুনর্ভবা মহনন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, খড়কাডাঙ্গা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার আসমা খাতুন| মডারেটর দায়িত্বে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন| 

আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ তুলে দেন অতিথিরা|