রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 22, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সাইকেল, সেলাইমেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

Published: June 22, 2026 at 02:46 PM
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সাইকেল, সেলাইমেশিন ও  শিক্ষাবৃত্তি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দরিদ্র ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং অসহায় নারীদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে| সোমবার সকালে উপজেলা সভাকক্ষে এসব বিতরণ করা হয়| 

উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী| 

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামলসহ অন্যরা| 

বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে শিক্ষাবৃত্তি প্রদানসহ দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্ববলম্বী করতে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে|