চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম| শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সড়কপথে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তিনি| রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি রেলওয়ের চারপাশ ঘুরে দেখেন এবং স্টেশন মাস্টারের কক্ষে চা চক্রে মিলিত হন| রেলওয়ে সচিবের সফরসঙ্গীদের সঙ্গে রেলপথ মন্ত্রাণালয় ও পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন| এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ )নাচোল- গোমস্তাপুর- ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, রহনপুর রেলস্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলামসহ স্থানীয়রা| এ সময় রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ সচিবকে তাদের ১০দফা দাবি দাওয়া সংবলিত স্মারকলিপি হস্তান্তর করেন| রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম পরিদর্শনকালে রেলস্টেশন উন্নয়নসহ এলাকার দাবিগুলো শুনেন এবং বাস্তবায়নে আশস্ত করেন|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
Printed on: September 23, 2026
June 19, 2026
গোমস্তাপুর
রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
Sep 23, 2026
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
Sep 23, 2026