বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 15, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

পাঁচটি উপায়ে মোকাবেলা করুণ তাপপ্রবাহ

Published: June 15, 2026 at 09:55 AM
পাঁচটি উপায়ে মোকাবেলা করুণ তাপপ্রবাহ

সতর্ক না থাকলে প্রচণ্ড গরম আমাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে| শরীরকে আর্দ্র রাখার পাশাপাশি, কয়েকটি সাধারণ দৈনন্দিন অভ্যাস তীব্র তাপমাত্রার সাথে ভালোভাবে মানিয়ে নিতে সাহায্য করতে পারে| এই গরমে নিজেকে সুস্থ ও প্রশান্ত রাখতে আপনাকে কয়েকটি কাজ করতে হবে| সেগুলো করতে পারলেই তীব্র তাপপ্রবাহ মোকাবিলা সহজ হবে|


তৃষ্ণা লাগার জন্য অপেক্ষা করবেন না

যখন তৃষ্ণা পায়, ততক্ষণে আমাদের শরীর কিছুটা পানিশূন্য হয়ে পড়ে| একবারে বেশি পরিমাণে পানি পান না করে, নিয়মিত বিরতিতে অল্প অল্প করে পান করতে থাকুন| এতে প্রচণ্ড গরমেও সতেজ থাকা সহজ হবে| সেইসঙ্গে শরীর থেকে ঘামের মাধ্যমে বের হয়ে যাওয়া পানির ঘাটতি অনেকটা পূরণ হবে|


পানি সমৃদ্ধ খাবার খান

গরমে এমন অনেক খাবার পাওয়া যায় যেগুলোতে প্রচুর পানি রয়েছে| বিশেষ করে এই সময়ের ফলগুলো| আপনার প্রতিদিনের খাবারে তরমুজ, শসা, কমলা এবং দইয়ের মতো খাবার যোগ করুন| এগুলো শুধু শরীরকে আর্দ্রই রাখে না, বরং ঘামের মাধ্যমে হারানো প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে|


অতিরিক্ত ক্যাফেইন এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন

অতিরিক্ত চা, কফি বা চিনিযুক্ত পানীয় পান করলে শরীর থেকে তরল বেরিয়ে যেতে পারে| এর পরিবর্তে ফ্লেভারযুক্ত পানি, ঘোল বা ডাবের পানির মতো হালকা পানীয় বেছে নিন| এগুলো গরমে শরীরের জন্য বিশেষভাবে কার্যকরী| সেইসঙ্গে এই গরমে কফি, অতিরিক্ত চিনিযুক্ত পানীয় যত কম খাওয়া যায়, ততই ভালো|


হালকা পোশাক পরুন এবং হালকা খাবার খান

সুতির মতো সহজে বাতাস চলাচল করে এমন কাপড় পরুন এবং হালকা খাবার বেছে নিন| ভারী, ˆতলাক্ত খাবার আপনাকে অলস করে তুলতে পারে এবং গরমে অ¯^স্তি বাড়িয়ে তুলতে পারে| তাই বাইরে যান বা ঘরে থাকুন, সুতি বা লিলেনের পোশাক বেছে নিন| সেইসঙ্গে হালকা ধরনের খাবার খাওয়ার চেষ্টা করুন|


দুপুরের তীব্র গরমের সময় বাড়ির ভেতরে থাকুন

জরুরি কাজ না থাকলে অযথাই বাড়ির বাইরে যাবেন না| তীব্র গরমে যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার চেষ্টা করবেন| বাইরে বের হলে সঙ্গে পানির বোতল, ছাতা, সানগ্লাস রাখুন| রোদের তীব্রতা এসময় যতটা এড়িয়ে চলা যায়, ততই ভালো|