রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 14, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ে ক্যাম্পেইন

Published: June 14, 2026 at 02:44 PM
গোমস্তাপুরে গ্রাম  আদালত বিষয়ে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে| রবিবার বিকালে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়| 

আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পইনে সভাপতিত্ব করেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফ উদ্দীন| অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমš^য়কারী সেলিম উদ্দীন| অন্যদের মধ্যে বক্তব্য দেন— ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দীন, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, স্থানীয় সুধীজন নাজমুল হক ফয়জুলী| 

ক্যাম্পেইনে ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন| 

আলোচনার শুরুতে বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে ক্যাম্পেইনের সামগ্রিক উদ্দেশ্য তুলে ধরা হয়| ভিডিও শো শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়| পরে নাটক মঞ্চস্থ ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়|

উল্লেখ্য, বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হচ্ছে|