শনিবার ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 18, 2026
June 08, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস

Published: June 08, 2026 at 02:20 PM
গোমস্তাপুরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষিতে টেকসই উন্নয়নের লক্ষে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শুরুতে ফিতা কেটে আয়োজনের সূচনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, এনজিও প্রতিনিধি সামিউর রহমান, চৌডালা ইউনিয়নের কৃষক সাকিমউদ্দীন, আলিনগর ইউনিয়নের কৃষক আইরিন খাতুন।

পার্টনার কংগ্রেস হলো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পিএআরটিএনইআর)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত কংগ্রেসে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, কৃষিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ শতাধিক নারী ও পুরুষ কৃষক এই পার্টনার কংগ্রেসে অংশগ্রহণ করেন।