শনিবার ০৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 07, 2026
June 08, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

নিজেকে চাঙ্গা রাখতে পান করুন আঙুর জুস

Published: June 08, 2026 at 08:37 AM
নিজেকে চাঙ্গা রাখতে পান করুন আঙুর জুস

প্রকৃতিতে চলে এসেছে ঘাম ঝরানো গরম। এই গরমে বাইরে বের হলেই শরীরে ভর করে রাজ্যের অবসাদ। সামান্য খেলা করলে দুর্বল হয়ে পড়ে দুরন্ত শিশুটিও। অথচ বৈরি এ আবহাওয়াতেও নিজেকে সহ পরিবারের সবাইকে চাঙ্গা রাখতে দারুণ কার্যকর ঠান্ডা একগ্লাস আঙুর জুস। আসুন শিখে নেয়া যাক এক মিনিটেই সুস্বাদু জুসটি তৈরির যাদু।


যা যা লাগবে

আঙুর ২৫০ গ্রাম, চিনি পরিমাণমতো, পানি দুই কাপ, টমেটো জুস দুই টেবিল চামচ, বিট লবণ বিট লবণ স্বাদমতো, গোল মরিচের গুঁড়াসামান্য, জাফরান সামান্য, বরফ টুকরো সামান্য।


যেভাবে বানাবেন

বরফ টুকরো বাদে আর পানি বাদে সব কিছু একসঙ্গে এক মিনিট ব্লেন্ড করুন। এবার একটি পরিষ্কার পাত্রে ঢেলে পানির সঙ্গে মিশিয়ে নিন। এবার সুদৃশ্য কোনো জুসের গ্লাসে ঢেলে দুয়েক টুকরো বরফ ছেড়ে পরিবেষণ করুন। একগ্লাস আঙুর জুসের স্বাদের সঙ্গে মিটিয়ে নিন গরমের পুরো ক্লান্তি।