বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 08, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

গরমে এড়িয়ে চলুন এই ৮টি খাবার

Published: June 08, 2026 at 08:36 AM
গরমে এড়িয়ে চলুন এই ৮টি খাবার

বর্তমানে চারদিকে বিরাজ করছে তীব্র গরম। গরমে ক্লান্তি, ঘুমে ব্যাঘাত, খিটখিটে মেজাজ, পানিশূন্যতার মতো সমস্যা দেখা দেয়। তাই এই সময়ে শরীরকে সুস্থ রাখতে হলে বিশুদ্ধ পানি পানের পাশাপাশি খাবার গ্রহণেও সচেতনতা জরুরি। এসময় খুব সাবধানে খাবার তালিকা করতে হবে। এমন কিছু খাবার আছে, যা গরমে শরীরে অস্বস্তি বাড়িয়ে দিতে পারে। চলুন জেনে নেই কোন ৮ খাবার এড়িয়ে চলবেন-


রেড মিট

সাধারণত রেড মিট বলতে গরু-খাসির মাংসকে বোঝানো হয়। গরমে রেড মিট শরীরকে আরও গরম করে দিতে পারে। ফলে উচ্চ রক্তচাপ, পেটের সমস্যা দেখা যায়। অতিরিক্ত রেড মিট খেলে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়।


অতিরিক্ত মসলাজাতীয় খাবার

খাবারকে সুস্বাদু করতে বিভিন্ন রকমের মসলা ব্যবহার করা হয়। কিন্তু অতিরিক্ত মসলা শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাই এ সময়ে রান্নায় কম মসলা উপকরণ ব্যবহার করবেন।


ফাস্ট ফুড

বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইসহ অন্যান্য সব তৈলাক্ত ফাস্ট ফুড খাবার এড়িয়ে চললে ভালো থাকবেন।


স্ট্রিট ফুড

রাস্তার পাশে খোলা আকাশের নিচে বিক্রি হয় এসব খাবার। চাউমিন, চটপটি, ফুসকা, ঝালমুড়ি ইত্যাদি এসব খাবার দেখতে বেশ লোভনীয় । কিন্তু এসব অস্বাস্থ্যকর খাবার গরমকালে তো বটেই সাধারণ সময়েও খাওয়া উচিত নয়। তীব্র গরমে এই ধরনের খাবার খেলে হজমের গোলমালসহ ডায়রিয়া দেখা দিতে পারে।


অতিরিক্ত চা-কফি

শীতকালে চা- কফি পান করায় শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায় ঠিক গরমকালেও একইভাবে তাপমাত্রা বৃদ্ধি পায়। চা-কফির ক্যাফেইন শরীরে পানিশূন্য করে ফেলে। তাই গরমকালে অতিরিক্ত চা-কফি পানে বিরত থাকুন।


কোমল পানীয়

তীব্র গরমে পানির চাহিদা মেটাতে এসব পানীয় খেতে দেখা যায়। তবে এসব পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকে। এর ফলে শরীরে থাকা আরও পানি বেরিয়ে গিয়ে, পানিশূন্যতা দেখা দেয়।


দুগ্ধজাতীয় খাবার

গরমকালে দুধ জাতীয় খাবার খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ গরমের সময় এসব খাবারে ব্যাকটেরিয়া দ্রুত হয়।


আচার

গরমের সময় বমিভাব এড়াতে অনেকে আচার খেতে ভালোবাসেন। তবে আচারে অতিরিক্ত লবণসহ নানারকম মসলার আধিক্য থাকে। তাই গরমে প্রতিদিন আচার খেলে পানিশূন্যতা, হজমের সমস্যা হতে পারে।