রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 02, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা ও মতবিনিময় সভা

Published: June 02, 2026 at 02:32 PM
গোমস্তাপুরে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা ও মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার কৃতী খেলোয়াড় ও ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

মহানন্দা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়াব্যক্তিত্ব আব্দুস সাত্তার বিশ্বাস, প্রবীণ ক্রীড়াব্যক্তিত্ব ফারুক হোসেন বাবলু, ক্রীড়া সংগঠক অশোক কুমার, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, ক্রীড়াব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক আব্দুস সালাম ও সৈয়দ আব্দুল মুকিত আপেল। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন- অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ইউসুফ, বিকেএসপির ফুটবলার সাখাওয়াত হোসেন বাদশা, জাতীয় বাস্কেট বল খেলোয়াড় ইব্রাহিম খলিল। 

এছাড়া গোমস্তাপুর উপজেলা ও পৌরসভার ক্রীড়ার মান ও পরিবেশ নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন- রহনপুর হাজী রিয়াজ উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক কৃতী খেলোয়াড় সারোয়ার জাহান সেলিম, চৌডালা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাসুদ, রহনপুর ফুটবল দলের সাবেক খেলোয়াড় তোহিদুজ্জামান বাবু, সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিকেন, ক্রীড়া সংগঠক মহিবুল্লাহসহ অনেকে। 

মতবিনিময় সভায় উপজেলা ও রহনপুর পৌরসভার ক্রীড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন বক্তারা। তার মধ্যে অন্যতম রহনপুরে একটি স্টেডিয়াম, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠসহ উপজেলার ৮টি ইউনিয়নের খেলার মাঠ সংস্কার, রহনপুরে একটি সুইমিং পুল, জিম, খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করাসহ ক্রীড়া সংগঠনগুলোর আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণের বিষয় উঠে আসে। এছাড়া ফুটবল ও ক্রিকেট, অ্যাথলেটিকসহ বিভিন্ন খেলার গুরুত্ব আরোপ করা হয়। 

অনুষ্ঠানের সভাপতি ড. মিজানুর রহমান তার বক্তৃতায় বলেন, ক্রীড়া, শিক্ষা ও এলাকার উন্নয়ন হবে রাজনীতির ঊর্ধ্বে থেকে। উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নের স্বার্থে আমি আমার অবস্থান থেকে যতটুকু করা প্রয়োজন তার সবটুকুই করব। খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় আমি যেমন পাশে থাকব, তেমনি মাঠগুলোকে দ্রুত সংস্করণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। প্রতিবছর যেন একটি ফুটবল টুর্নামেন্ট হয়, এ ব্যাপারে আমি নিশ্চয়তা প্রদান করছি। শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ অন্যান্য খেলোয়াড় তৈরি হয়ে আমাদের উপজেলার সুনাম অক্ষুণœ রাখবে এটি আমি প্রত্যাশা করি। 

তিনি আরো বলেন- লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে না। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আসুন আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে এক হয়ে এলাকার স্বার্থে ক্রীড়া, শিক্ষা, উন্নয়নসহ মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করি। 

এই সময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে ২ জন খেলোয়াড়কে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের খেলোয়াড় ইউসুফ আলী ও জাতীয় বাস্কেট দলের খেলোয়াড় ইব্রাহিম খলিলসহ ৪ জন সাবেক খেলোয়াড়কে আর্থিক সহায়তা এবং ৪টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও ৪০ জন ক্রীড়াব্যক্তিত্বকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।