শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: June 13, 2026
June 02, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে আমচাষি, ব্যবসায়ী ও আড়তদার সমিতির মতবিনিময় সভা

Published: June 02, 2026 at 02:31 PM
গোমস্তাপুরে আমচাষি, ব্যবসায়ী ও আড়তদার সমিতির মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আমচাষি, ব্যবসায়ী ও আম আড়তদার সমিতির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, ফার্ম এগ্রোর উদ্যোক্তা রফিকুল ইসলাম, আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আমচাষি সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব, রহনপুর স্টেশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জাম বাবু, আমচাষি মাহমুদুল হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। 

মতবিনিময় সভায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন, আমবাজার মনিটরিং কমিটি গঠন করা হবে। এছাড়া আমবাজার ও গরুর হাটে পানি নিষ্কাশনের জন্য পৌরসভা থেকে ড্রেনেজ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।