সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 27, 2026
June 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

‘ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে’ মানববন্ধন

Published: June 02, 2026 at 02:13 PM
‘ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে’ মানববন্ধন

‘ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে’ চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলাশহরের বাতেন খাঁর মোড়ে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এই কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, “ইসলামী ব্যাংকে যে অবৈধ হস্তক্ষেপ ও লুটপাট চালানো হয়েছে, তা নজিরবিহীন।” অবিলম্বে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে ব্যাংকের স্বাভাবিক কার্যকলাপ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, “যারা এই ব্যাংক ডাকাতি ও লুটপাটের সাথে জড়িত, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে এবং জনগণের আমানত রক্ষা করতে হবে।”

মানববন্ধনে নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা, ব্যাংকটির ‘সচেতন গ্রাহক ফোরাম’র সদস্য ইকবাল আহমেদ, সুন্দরপুর ইউনিয়ন জামায়াতের আমির দেলোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতের আমির মো. মনিরুল ইসলাম, জামায়াত নেতা এনায়েতসহ ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।