বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন

Published: July 26, 2026 at 05:20 PM
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করেন র াজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ|


চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ হাসপাতালে ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করা হয়েছে| পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক এই ফিজিওথেরাপি সেন্টার চালু করা হলো| রবিবার (২৬ জুলাই) এর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ| 

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ| এই ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উন্নত ফিজিওথেরাপি সেবা গ্রহণ করতে পারবেন| ফলে কর্মক্ষেত্রে আঘাতজনিত সমস্যা এবং দীর্ঘদিনের শারীরিক ব্যথা থেকে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন পুলিশ সদস্যরা|