রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়নের কোনো আভাস পাওয়া যাচ্ছে না| সেটা না হলে আগামী বছরের জুনে ফ্রি ট্রান্সফারে ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দিতে হবে| তাতে লাভ হবে না এক পয়সাও| এই সুযোগে তাকে কিনতে কোমর বেঁধে নেমেছে আর্সেনাল| ভিনিসিয়ুস এলে তাকে লন্ডন ক্লাব তাদের ইতিহাসে সর্বোচ্চ বেতন দেবে| দ্য টেলিগ্রাফ বলছে, এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিল ফরোয়ার্ডকে আনতে রেকর্ড প্রস্তাব দেবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা| বর্তমানে বার্নাব্যুতে তিনি প্রতি সপ্তাহে ৪ লাখ ৭০ হাজার ইউরো বেতন পান| আর্সেনাল এর চেয়েও বেশি বেতন দেবে| তাদের প্রস্তাবিত প্যাকেজ অনুযায়ী ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হবেন ভিনি| এদিকে রিয়াল তাদের আক্রমণভাগের অন্যতম প্রধান তারকার জন্য বড় অঙ্কের ফি চেয়েছে বলে সংবাদমাধ্যমের খবর| গানারদের আগ্রহ বুঝতে পেরে তার জন্য অন্তত ১৬০ মিলিয়ন ইউরো (১৩৭ মিলিয়ন পাউন্ড) ফি চেয়েছে স্প্যানিশ ক্লাব| স্প্যানিশ পত্রিকা ‘স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুসকে নিতে হলে আর্সেনালকে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়তে হবে| বর্তমানে ইংলিশ ফুটবলের সবচেয়ে দামী খেলোয়াড় আলেক্সান্দার আইসাক| ১২৫ মিলিয়ন পাউন্ডে তাকে নিউক্যাসল ইউনাইটেড থেকে কিনেছিল লিভারপুল| মানে আর্সেনালকে বর্তমান রেকর্ড দামের চেয়ে ১২ মিলিয়ন পাউন্ড বেশি দিতে হবে| এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ফিতে যদি আর্সেনাল সন্তুষ্ট না হয়, তাহলে কোনো আলোচনায় যাবে না লা লিগা ক্লাব|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
Printed on: September 23, 2026
July 27, 2026
খেলাধুলা
ভিনিকে নিতে রেকর্ড পরিমাণ ফি গুনতে হবে আর্সেনালকে
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
Sep 23, 2026
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
Sep 23, 2026