সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 21, 2026
July 27, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

বিজিবির রাতভর অভিযান : শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ

Published: July 27, 2026 at 02:22 PM
বিজিবির রাতভর অভিযান : শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় রাতভর অভিযান চালিয়ে নেশাজাতীয় ভারতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি| পৃথক তিনটি অভিযানে মালিকবিহীন অবস্থায় সিরাপগুলো জব্দ করা হয়| 

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এই তথ্য জানিয়েছেন|

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতভর পৃথক স্থানে অভিযানগুলো চালানো হয়| ৫৯ বিজিবির বিলভাতিয়া এবং সোনামসজিদ বিওপি উপজেলার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালিয়ে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল ও এস্কাফ সিরাপ জব্দ করে| তবে অভিযানগুলো পরিচালনার সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়| বিজিবির পক্ষ হতে জব্দকৃত নেশাজাতীয় সিরাপগুলোর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে| 

তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|