বিশ্ব শান্তি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা করেছেন স্কাউটস সদস্যরা। ‘একটি উন্নত ও সহনশীল পৃথিবীর জন্য স্কাউটস’— এই প্রতিপাদ্যে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা স্কাউটস ভবনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা স্কাউটসের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর, ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদসহ স্কাউট সদস্যরা অংশ নেন।