সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 21, 2026
September 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ

Published: September 21, 2026 at 01:58 PM
চরঅনুপনগরে খরা  সহিষ্ণু ফল ও ফসল  চাষে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলের খরা পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের টেকসই চাষাবাদে উৎসাহিত করতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে খরা সহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

প্রশিক্ষণটি বাস্তবায়িত হয় এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট)-এর আওতায়। সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)।

প্রশিক্ষণে ২০ জন সিসিএজি সদস্য অংশগ্রহণ করেন। 

এ সময় কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে সচেতন করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মি কম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতেকলমে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন— যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর (কৃষি) মো. মাসুম রেজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও প্রকল্পটির কৃষিবিদ মো. ফয়জুল হক। 

বরেন্দ্র অঞ্চলের বাস্তব পরিস্থিতি তুলে ধরে কার্যকর দিকনির্দেশনা দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ।

প্রশিক্ষণে ঋণ কার্যক্রম সম্পর্কেও আলোচনা করা হয়। এ বিষয়ে দিকনির্দেশনা দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১২’র ব্যবস্থাপক মোছা. ইতিআরা খাতুন। প্রশিক্ষণে সার্বিকভাবে সহযোগিতা করেন সিএমও সিভিল মো. রোকনুজ্জামান। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কার্যক্রম তাদের খরা মোকাবিলায় কৃষি পদ্ধতির পরিবর্তন ও অভিযোজনের সাহস জোগাবে।