সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 27, 2026
July 27, 2026
খেলাধুলা
খেলাধুলা

এবার হলিউডে পা রাখছেন রোনালদো

Published: July 27, 2026 at 01:29 PM
এবার হলিউডে পা রাখছেন রোনালদো

ফুটবল মাঠের সবুজ গালিজায় একের পর এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো| উত্তর আমেরিকায় নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলেছেন তিনি| হয়তো কিছুদিন পর নিজের বুট জোড়াও তুলে রাখবেন এই তারকা ফুটবলার| ক্যারিয়ারের অন্তিত লগ্নে অবস্থান করা রোনালদো দিলেন এক নতুন খবর| হলিউডে পা রাখছেন তিনি| ব্রিটিশ ফুটবল প্রাঙ্গণ ঘিরে নির্মিত হতে যাওয়া নতুন একটি টিভি ড্রামা সিরিজে অভিনয় ও প্রযোজনা করতে যাচ্ছেন সিআর সেভেন খ্যাত রোনালদো| সিরিজটির নাম রাখা হয়েছে ‘ডে ওয়ান’স’| ফুটবল মাঠের বাইরে রোনালদোর ব্যবসা ও বিনোদন জগতে এটি অন্যতম বড় পদক্ষেপ|

এই সিরিজে রোনালদোর পাশাপাশি অভিনয় করবেন আর্সেনাল ও ফ্রান্সের আরেক ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি| সিরিজটি কোনো বাস্তব খেলোয়াড়ের জীবনের ওপর ভিত্তি করে নয়, বরং এটি নির্মাণ করে হবে স্ট্যানলি ডাল্টন নামে এক প্রভাবশালী কাল্পনিক এজেন্টের জীবন ঘিরে| মূল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন হোল্যান্ড ও বিলিয়নস খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস| এছাড়াও দেখা যাবে র্যাপার ডেভ ও নতুন মুখ কার্লোটা বানাতকে| এ বিষয়ে রোনালদো বলেন, ‘এই বিষয়টি নিয়ে নিজের মাঝে উত্তেজনা বিরাজ করছে| এটা মাধ্যমে জীবনের নতুন একটা দিক খুলে গেল| আমরা বরাবরই নতুন কাজ করতে ভালোবাসি| আমি আশা করছি সবাই এই নতুন কাজটি পছন্দ করবেন|’ লন্ডনের বার্নেট ফুটবল ক্লাবের স্টেডিয়ামে ইতোমধ্যেই ড্যামিয়ান লুইস ও থিয়েরি অঁরিকে নিয়ে এই সিরিজের শুটিংয়ে কাজ শুরু হয়ে গেছে| হালকা কমেডির চেয়ে ব্রিটিশ ফুটবলের ভেতরের আসল নাটকীয়তা ও জটিল রূপটি ফুটিয়ে তোলাই এই সিরিজের মূল লক্ষ্য|