বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

Published: July 26, 2026 at 04:58 PM
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে| রবিবার (২৬ জুলাই) বিকেলে পুলিশ লাইন্স মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়| ফাইনাল খেলায় পুলিশ অফিস ১-০ গোলে পুলিশ লাইন্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে|

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মোছা. শামীম আরা হক|

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়ামি ফিরোজসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য,  সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের ক্রীড়াপ্রেমী জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে|

খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী দল পুলিশ অফিস ও রানার্সআপ দল পুলিশ লাইন্স-র খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন| 

গত ১৭ জুলাই পুলিশ লাইন্স মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এই টুর্নামেন্টের আয়োজন করে| টুর্নামেন্টের ৬টি দল অংশগ্রহণ করে| দলগুলো হচ্ছে পুলিশ অফিস, সদর মডেল থানা, শিবগঞ্জ থানা, গোমস্তাপুর থানা, নাচোল থানা ও ভোলাহাট থানা পুলিশ দল|