সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 27, 2026
July 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়

Published: July 27, 2026 at 02:18 PM
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে| সোমবার শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়| 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) এ কর্মসূচির আয়োজন করে| এতে সনাক ও সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র দেড় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন| 

অনুষ্ঠানে বক্তারা চাঁপাইনবাবগঞ্জে সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন| 

সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে এবং সনাক ইয়েস উপকমিটির আহ্বায়ক আমিনুল হক আবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দুর্নীতিবিরোধী আন্দোলন এবং সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য দেন টিআইবি’র কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট মো. আতিকুর রহমান| 

সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করে অন্যদের মধ্যে বক্তব্য দেন— সনাক সহসভাপতি আসরাফুল আ¤ি^য়া সাগর, সনাক সদস্য গোলাম ফারুক মিথুন, রাইহানুল ইসলাম লুনা, মজিবুর রহমান, জাহেদুল আবেদীন মিঠু, শ্রী কানাই চন্দ্র দাস, শহিদুল হক, এনামুল হক| 

মুক্ত আলোচনায় সনাক সদস্যগণের পাশাপাশি ইয়েস গ্রুপের পক্ষ থেকে দলনেতা নাজমিন খাতুন, সহ-দলনেতা রাফিয়া ইসলাম, সদস্য আব্দুল্লাহ মজুমদার ও সামিউল হক ওয়াসিফ বক্তব্য দেন| 

অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত সকল সদস্য দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে সমাজের সকল পর্যায়ে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করার আহ্বান জানান| 

কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সদস্য সেলিনা বেগম সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান| 

সবশেষে সনাক, ইয়েস ও এসিজি সদস্যগণের পরিবেশনায় দুর্নীতিবিরোধী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়|